বুধবারের (নভেম্বর ১৩, ২০২৪) আবহাওয়া ও শীতের পূর্বাভাস


 আবহাওয়া

 সিরাজগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সদ্স্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষ সাংবাদিক শাকিল হোসেন বাপ্পীর আবহাওয়ার গবেষণায়


আজ বুধবার সকাল ৯ টা৪৫ মিনিট সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৬৪ টি জেলাই মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। শুধু বাংলাদেশই না, ভারতের উত্তর, মধ্য ও পূর্বাঞ্চলীয় সকাল রাজ্যের আকাশ মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। ফলে আজ বুধবার সকাল ৯ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।


শুভেচ্ছা স্বাগতম শীতকালের এর আগমন

==========================


বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল মেঘমুক্ত থাকার প্রধান কারণ হলও ভূ-পৃষ্ঠের উপরে বায়ুর উচ্চচাপ অবস্থা এবং বায়ুমণ্ডলের উপরের দিকে বায়ুর নিম্নচপা অবস্থা বিরাজ করতেছে। এই অবস্থা অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে আগামী ১০ দিন। যেহেতু, বছরের এই সময়ে দিন অপেক্ষা রাত বড় তাই দিনের বেলা যে পরিমাণ তাপ পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে তা অপেক্ষা বেশি পরিমাণ তাপ পৃথিবী পৃষ্ঠ থেকে ছেড়ে যায়। ফলে আগামী ১০ দিন প্রতিদিন দিন ও রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমতে থাকবে। খুব সোজা বাংলা বলা যায় যে শীত বৃদ্ধি পেতে থাকবে।  


শুভেচ্ছা স্বাগতম কুয়াশায় ঢাকা সকালে ভাপা-পিঠা খাওয়ার নেমন্তন

========================================


আজ বুধবার সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর উপরে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার উপরে আজ সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে কুয়াশার পরিমান বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আগামী শুক্রবার রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। আগামী শনিবার ঢাকা ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে কুয়াশার পরিমান বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।   


Comments

Popular posts from this blog

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জে শুরু হতে পারে টানা বৃষ্টি, কমবে তাপমাত্রাও

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

16th Great Victory Day 2024.

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়