দেশে বর্ষা ঢুকছে আজ, ভ্যাপসা গরম থেকে রেহাই কবে?
ছবি- এআই থেকে সংগ্রহ আপডেট -৩ টা এএম পাবলিশ ৮ টা ৫৯ এএম বুধবার আজ বুধবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে। সকাল থেকে ভ্যাপসা গরম। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা। রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে অস্বস্তি কাটছে কোথায়! এর মাঝেই বর্ষা নিয়ে আশার বাণী দেখাচ্ছে। আজ বুধবার ১৪ মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার ফলে নির্ধারিত সময়ের আগেই বর্ষার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে, আগামী দু’দিনের মধ্যে নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের উপর দিয়ে পশ্চিমা বাতাসের শক্তি এবং গভীরতা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে বর্ষার আগমনের ক্ষেত্র প্রস্তুত। আগামী তিন-চার দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে প্রবেশ করবে বর্ষা। আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও বাংলাদেশ ৫ জুন। এর আগে গত ১২ ই মে আন্দামান নিকোবর দ...