Posts

Showing posts from March, 2026

সিরাজগঞ্জে আজ কালবৈশাখীর আশঙ্কা

Image
সিরাজগঞ্জ, ৩১ মার্চ ২০২৬:  আজ সিরাজগঞ্জে আবহাওয়া থাকবে কিছুটা পরিবর্তনশীল প্রকৃতির। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও সময়ের সাথে সাথে মেঘের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, আজ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২২ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস  দুপুরের পর থেকে বিকেলের মধ্যে জেলার বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ থেকে ৮০ শতাংশের মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ঝড়ের সময় বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে, যা স্থানীয়ভাবে কিছুটা ক্ষয়ক্ষতির কারণও হতে পারে। তাই এ সময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা, গাছের নিচে অবস্থান এবং নৌযান চলাচলে বাড়তি সতর্কতা প্রয়োজন। সার্বিকভাবে, দিনটি গরম দিয়ে শুরু হলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে কিছ...

সিরাজগঞ্জে আংশিক মেঘলা আকাশ, বিকেলে বৃষ্টির সম্ভাবনা

Image
সিরাজগঞ্জে আংশিক মেঘলা আকাশ, বিকেলে বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জ, ৩০ মার্চ ২০২৬: আজ সিরাজগঞ্জ জেলার আবহাওয়া দিনভর কিছুটা পরিবর্তনশীল থাকতে পারে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলতে পারে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, আজ জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২  ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য কালবৈশাখী পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। সার্বিকভাবে, দিনের প্রথমভাগ তুলনামূলক স্বাভাবিক থাকলেও বিকেলের পর আবহাওয়ার কিছুটা অবনতি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার জন্য পরামর্শ দেওয়া হলো। সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক মোঃ শাকিল হোসেন, সিরাজগঞ্জ ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় ...

সিরাজগঞ্জে আজ পরিবর্তনশীল আবহাওয়া, বিকেলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

Image
সিরাজগঞ্জে আজ পরিবর্তনশীল আবহাওয়া, বিকেলে ঝড়-বৃষ্টির আশঙ্কা সিরাজগঞ্জ, ২৯ মার্চ ২০২৬ আজ সিরাজগঞ্জ জেলার আবহাওয়া সারাদিনই পরিবর্তনশীল থাকতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও কিছু সময় রোদের দেখা মিলতে পারে ও  দিনের সাথে সাথে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুপুর পর থেকে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা২১ডিগ্রির মধ্যে থাকবে। তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। দুপুরের পর থেকেই আকাশে ঘন মেঘের সৃষ্টি হতে পারে এবং বিকেল থেকে রাতের মধ্যে বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাতাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হবে, যার গতি ১৫ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। তবে ঝড়ের সময় দমকা হাওয়া আরও বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় বিকেলের পর অপ্রয়োজনে খোলা ...

সিরাজগঞ্জে আজ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

Image
সিরাজগঞ্জে আজ তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা সিরাজগঞ্জে আজ ২৮ মার্চ রাত থেকে শুরু করে দিনভর আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক আবহাওয়া মডেল European Centre for Medium-Range Weather Forecasts এবং Global Forecast System এর সর্বশেষ আপডেট বিশ্লেষণে এমন পূর্বাভাস পাওয়া গেছে। রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। এ সময় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা জনজীবনে সাময়িক বিঘ্ন সৃষ্টি করতে পারে। একই দিনের সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যেও বিভিন্ন সময়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া অস্থির থাকতে পারে। আজ ভোর ৫ টা থেকে সকাল ১১ টার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।  তাপমাত্রার দিক থেকে আজকের দিনটি তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এতে দিন ও রাত উভয় সময়েই আবহাওয়া থাকবে আরামদায়ক ও ...

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

Image
আজ শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকেই সিরাজগঞ্জ জেলায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন শুরু হতে চলছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাত গভীর হওয়ার সাথে সাথে জেলায় শক্তিশালী বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ২৮ মার্চ (শনিবার): রাত থেকে শুরু হওয়া ঝড়ো আবহাওয়া দিনের বিভিন্ন সময় বজায় থাকতে পারে। দুপুর ও বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বৃদ্ধি পেতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৯ মার্চ (রবিবার): এই দিনে আবহাওয়া আরও অস্থিতিশীল থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও, সকাল, বিকেল ও সন্ধ্যার দিকে আবারও বজ্রপাতসহ ঝড় বৃষ্টি আঘাত হানতে পারে। ৩০ মার্চ (সোমবার): বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৩১ মার্চ (মঙ্গলবার): আবহাওয়ার অস্থিরতা অব্যাহত থাকবে। সকাল বা দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতের প্রবণতা বেশি থাকতে পারে। কৃষকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ১ এপ্রিল (বুধবার): এই দিনে ঝড়-বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে...