সিরাজগঞ্জে আজ পরিবর্তনশীল আবহাওয়া, বিকেলে ঝড়-বৃষ্টির আশঙ্কা


সিরাজগঞ্জে আজ পরিবর্তনশীল আবহাওয়া, বিকেলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সিরাজগঞ্জ, ২৯ মার্চ ২০২৬

আজ সিরাজগঞ্জ জেলার আবহাওয়া সারাদিনই পরিবর্তনশীল থাকতে পারে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও কিছু সময় রোদের দেখা মিলতে পারে ও  দিনের সাথে সাথে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুপুর পর থেকে বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা২১ডিগ্রির মধ্যে থাকবে।

তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

দুপুরের পর থেকেই আকাশে ঘন মেঘের সৃষ্টি হতে পারে এবং বিকেল থেকে রাতের মধ্যে বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাতাস সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হবে, যার গতি ১৫ থেকে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকতে পারে। তবে ঝড়ের সময় দমকা হাওয়া আরও বৃদ্ধি পেতে পারে।

এ অবস্থায় বিকেলের পর অপ্রয়োজনে খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষ করে বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হলো।

সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক
মোঃ শাকিল হোসেন, সিরাজগঞ্জ

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়