সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বাড়ছে গরমের তীব্রতা


সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বাড়ছে গরমের তীব্রতা

সিরাজগঞ্জে আজ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মৃদু তাপপ্রবাহ পরিস্থিতি বিরাজ করবে। দিনের বেলায় তাপমাত্রা প্রায় ৩৭+ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতে নেমে আসবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে গরম কমবেনা।

আজ সকাল থেকেই আকাশ বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর কিছুটা আংশিক মেঘ দেখা যেতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দুপুর থেকে বিকেল পর্যন্ত গরমের তীব্রতা বেশি অনুভূত হবে এবং অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

এদিকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হলেও তা গরম কমাতে তেমন ভূমিকা রাখবে না। ফলে সারাদিনই ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশি বেশি পানি পান করুন এবং রোদ থেকে সুরক্ষা নেওয়ার জন্য সচেতন থাকতে থাকুন।

সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক
মোঃ শাকিল হোসেন, সিরাজগঞ্জ

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জে আজ কালবৈশাখীর আশঙ্কা

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

সিরাজগঞ্জে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

আজকের আবহাওয়ার পূর্বাভাস: বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই