Posts

Showing posts with the label শক্তিশালী বৃষ্টি বলয় বজ্রপাত

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

Image
প্রতিবেদক: সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক মোঃ শাকিল হোসেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী ১২-২৪ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হতে পারে। এটি থেকেই আগামী ২৭-২৮ তারিখে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর পরবর্তী প্রভাবে সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপী বৃষ্টি শুরু হবে   বিস্তারিত নিচে সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়। আবহাওয়ার সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর দুপুর ১টার পর থেকে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় বজ্রপাতসহ ভারী মানের বৃষ্টির বলয় শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ ১০০% নিশ্চিতভাবে। এই বৃষ্টি বলয়ের প্রভাব ২৯ অক্টোবর থেকে আরও বৃদ্ধি পাবে এবং চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।  সতর্কতা অবলম্বনের সময়: ২৮, ২৯, ৩০, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর—এই সময়ে তীব্র বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে উন্মুক্ত স্থানে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।  এর আগে আজ ২৫ অক্টোবর থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, ফলে গরম অনুভূত হবে। তবে ২৮ তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।  ...