সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়


প্রতিবেদক: সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক মোঃ শাকিল হোসেন,


দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আগামী ১২-২৪ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হতে পারে। এটি থেকেই আগামী ২৭-২৮ তারিখে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এর পরবর্তী প্রভাবে সিরাজগঞ্জ জেলা সহ দেশব্যাপী বৃষ্টি শুরু হবে   বিস্তারিত নিচে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়। আবহাওয়ার সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর দুপুর ১টার পর থেকে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় বজ্রপাতসহ ভারী মানের বৃষ্টির বলয় শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ ১০০% নিশ্চিতভাবে।

এই বৃষ্টি বলয়ের প্রভাব ২৯ অক্টোবর থেকে আরও বৃদ্ধি পাবে এবং চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

 সতর্কতা অবলম্বনের সময়:
২৮, ২৯, ৩০, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর—এই সময়ে তীব্র বজ্রপাত ও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জনসাধারণকে উন্মুক্ত স্থানে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 এর আগে আজ ২৫ অক্টোবর থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, ফলে গরম অনুভূত হবে। তবে ২৮ তারিখ থেকে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

 উল্লেখযোগ্যভাবে, এই বৃষ্টির হাত ধরেই শীতের আগমনী বার্তা পাওয়া যাবে। ৩০ অক্টোবর থেকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে, ফলে গরম কাপড়ের প্রয়োজন দেখা দিতে পারে।

কুয়াশা দেখা মিলবে ৩০/৩১ তারিখ থেকে ঘন কুয়াশা পড়বে ইনশাআল্লাহ। 

আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই বৃষ্টি বলয় মৌসুমি বায়ুর শেষ ধাপের সক্রিয়তার ফল, যা শীতের সূচনা ঘটাবে, আগামী মাসের ৩/৪ নভেম্বর থেকে আরো কমবে৷ 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে