সিরাজগঞ্জে জেলার জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস
সিরাজগঞ্জে তীব্র গরম, বৃষ্টির সম্ভাবনা কম আজ সিরাজগঞ্জ জেলায় তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতে তা নেমে ২৭ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর রোদের তীব্রতা বাড়বে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেশি হতে পারে। ফলে জনজীবনে কিছুটা অস্বস্তি বিরাজ করার আশঙ্কা রয়েছে। আজ জেলায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে কোথাও কোথাও হালকা মেঘ জমতে পারে। সামগ্রিকভাবে রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সতর্কতা: দুপুরের সময় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত পানি পান করুন ও রোদ থেকে সুরক্ষিত থাকার আহ্বান জানানো হলো। বিঃদ্রঃ সময় নাই বেশীক্ষণ আসছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলায় অস্বস্তি আসতে। সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক মোঃ শাকিল হোসেন, সিরাজগঞ্জ ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব...