আজকের আবহাওয়ার পূর্বাভাস

আজকের আবহাওয়ার পূর্বাভাস: সিরাজগঞ্জে  দুপুর ও বিকেলে বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর আশঙ্কা

সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক মোঃ শাকিল হোসেন

সিরাজগঞ্জে আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার  রাত ১ টা থপকে ৫ টার মধ্যে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং আজকের আবহাওয়া দিনভর কিছুটা অস্থির ও পরিবর্তনশীল থাকতে পারে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে দেখা যাবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া বিশ্লেষণে দেখা গেছে, দুপুরের পর থেকে আকাশে মেঘের ঘনত্ব আরও বাড়বে এবং ২ টার পর থেকে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং রাতে তা কমে  ২৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।

এদিকে বজ্রপাতের ঝুঁকি থাকায়  দুপুর থেকে বিকেলের পর খোলা স্থানে অবস্থান না করা এবং কৃষকদের মাঠে কাজের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো।

সার্বিকভাবে বলা যায়, আজকের দিনটি সিরাজগঞ্জে গরম ও অস্থির আবহাওয়ার মধ্য দিয়ে কাটতে পারে, তবে দপুর ১ টার পর থেকে বিকেলে স্বস্তির বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জে আজ কালবৈশাখীর আশঙ্কা

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

সিরাজগঞ্জে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

শ্রাবণ মাসে বৃষ্টি ও বন্যার শঙ্কা: প্রস্তুত থাকুন উত্তরাঞ্চল