সিরাজগঞ্জে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা

আপনাদের সহযোগী আবহাওয়া বিশ্লেষক মোঃশাকিল হোসেন সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জে আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১টার পর থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০° সেলসিয়াস, আর রাতের তাপমাত্রা নামবে ২১° সেলসিয়াসে। আজ থেকেই রাতের তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূতি বাড়বে ইনশাআল্লাহ। 

আবহাওয়ার বিশ্লেষণ অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর—এই তিন দিনে সিরাজগঞ্জসহ আশপাশের অঞ্চলে দিনের বিভিন্ন সময়ে  বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুপুর ১২টার পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে ঢাকায় সহ দক্ষিণ ও মধ্যাঞ্চলে বজ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে। 

এ সময়ে দিনে কিছুটা গরম অনুভূত হতে পারে, কারণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। লঘুচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আকাশ মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ১ ও ২ নম্বর হুশিয়ারী সংকেত প্রদর্শন অব্যাহত রাখার নির্দেশ দিতে পারে৷ 

আগামী তিন দিন (৫–৭ নভেম্বর) আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে এবং বৃষ্টির কারণে আর্দ্রতা বেড়ে যাবে৷ 

 সতর্কতা ও পরামর্শ:
সাধারণ মানুষ ও কৃষকদের পরামর্শ—বজ্রপাত বা হঠাৎ বৃষ্টির সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকা।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়