দেশে প্রবেশ করলো বর্ষা! ভারী বৃষ্টির সতর্কতা!
আমাদের পূর্বাভাস অনুয়ায়ী, আজ দেশের সেন্টমার্টিন দিয়ে দেশে প্রথম পদার্পণ করল বর্ষা! যা আগামীকাল টেকনাফ এবং পরশু কক্সবাজার ও কুতুবদিয়া দিয়ে প্রবেশ করতে পারে। বর্ষার আগমনে দেশে বৃদ্ধি পেয়েছে বৃষ্টি। যার দরুন গত দু-তিন দিন দেশে মাঝারি থেকে ভাড়ি ও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে দেখা যায়। মূলত এটাকে প্রাক বর্ষার বৃষ্টি বা বজ্র বৃষ্টি বলা হয়। এদিকে বর্ষা প্রবেশের ফলে দেশে চলমান বজ্রবৃষ্টি আজও অব্যাহত রয়েছে। তবে আজও গতকালের ন্যায় ছড়িয়ে ছিটিয়ে দেশে বৃষ্টিপাত হতে পারে। তবে মূলত বর্ষা প্রবেশ করলেও, আগামী ২৩ তারিখ থেকে দেশে সাময়িক বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। মূলত বর্ষার শক্তি অর্জনের লক্ষ্যে, সাগর থেকে পুনরায় তার পথচলা শুরু করবে। ফলে মৌসুমী অক্ষরেখা অনেকটা দক্ষিণে চলে যাবে। যার দরুন দেশে কিছুটা ভ্যাপসা গরম অনুগত হবে এবং বৃষ্টিপাত হ্রাস পাবে। এই সময়ের মাঝে যারা কৃষিকাজ সম্পন্ন করতে চান তারা সম্পূর্ণ করে ফেলার জন্য বিনীত আহ্বান করছি। এই সময়টা কৃষকদের জন্য হতে পারে আশীর্বাদ। এদিকে সাময়িক বিরতির পর বর্ষা পুনরায় শক্তি নিয়ে এই মাসের শেষের দিকে দেশের অন্যান্য স্থানে ...