সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাসের শেষ দিকে বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা ও শৈত্য প্রবাহের পূর্বাভাস
আপনাদের সহযোগী আবহাওয়া বিশ্লেষক মোঃশাকিল হোসেন প্রকৃতির চিরন্তন নিয়মে শীত আসে ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে। শীতের সময় কুয়াশা তৈরি হয়। কুয়াশার সৌন্দর্য ছাড়া শীতের কথা যেন ভাবাই যায় না। শীতে তাপমাত্রা কম থাকে এবং মাটিতে থাকা আর্দ্রতা উপরে উঠে গিয়ে কুয়াশা তৈরি করে। পৃথিবীর সর্বাধিক কুয়াশাচ্ছন্ন স্থান হল নিউফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংকস, যেখানে উত্তর দিক থেকে আসা শীতল লাব্রাডর প্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা অপেক্ষাকৃত উষ্ণ গালফ প্রবাহ মিলিত হয়। সর্বাধিক কুয়াশাচ্ছন্ন ভূমি অঞ্চলের মধ্যে আছে পয়েন্ট রেয়েস, ক্যালিফোর্নিয়া। আর্জেন্টিনা, নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডর অঞ্চলে বছরের ২০০ দিনই কুয়াশায় ঢাকা থাকে। বাংলাদেশ ছাড়াও ভারতের বিস্তীর্ণ এলাকা এবং চীনেও কুয়াশা তৈরি হয়। মাটির তুলনায় বাতাসে উষ্ণতা ও আর্দ্রতা বেশি থাকার কারণে যে কুয়াশা তৈরি হয় এবং ভেসে বেড়ায়, তা ভারত থেকে বাতাসের তোড়ে বাংলাদেশে চলে আসে। এবারের কুয়াশা আসবে সাইবেরিয়া থেকে। এই বছরের মত নভেম্বরের শেষের দিকে উত্তর অঞ্চলের রাজশাহী, দিনাজপুর এবং পঞ্চগড়ের মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। শৈত্যপ্রবাহের সময়...