আজ সিরাজগঞ্জে গরম ও আংশিক মেঘলা আবহাওয়া, সামনে আসছে ‘বৃষ্টি বলয় অস্বস্তি’


সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক
মোঃ শাকিল হোসেন, সিরাজগঞ্জম

সিরাজগঞ্জে আজ গরম ও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ২৭ ডিগ্রিতে।

দুপুরের দিকে আকাশে মেঘের পরিমাণ কিছুটা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে দুপুর ১টার পর থেকে জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা স্বল্প সময়ের জন্য হতে পারে। এতে ভ্যাপসা গরমে সাময়িক স্বস্তি মিললেও অস্বস্তি পুরোপুরি কাটবে না।

ধেয়ে আসছে বৃষ্টি বলয় অস্থির 

এদিকে সামনে ধেয়ে আসছে একটি দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের ধারা, যার নাম দেয়া হয়েছে ‘বৃষ্টি বলয় অস্বস্তি’। নামকরণের পেছনে কারণ হিসেবে বলা হয়েছে—এই বৃষ্টি টানা কয়েকদিন ধরে বিরতি দিয়ে চলবে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অস্বস্তি সৃষ্টি করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টি বলয় আগামী ২৫ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে মে মাসের ৯ তারিখ পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হওয়া সময়ে। যদিও মাঝে মাঝে কয়েক ঘণ্টার বিরতি থাকতে পারে।

এই সময়ের আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো হলো—
তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাত, যার স্থায়িত্ব ঘণ্টাব্যাপী হতে পারে

কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, বাতাসের গতি ঘণ্টায় ৬০–৭০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে

শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে

আকাশ অধিকাংশ সময়ে মেঘলা থাকবে। 

তবে ইতিবাচক দিক হচ্ছে, এই বৃষ্টি বলয় চলাকালীন সময়ে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং আবহাওয়ায় শীতলতা অনুভূত হবে। বিশেষ করে মে মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সময়কে সবচেয়ে শীতল সময় হিসেবে ধরা হচ্ছে।

সতর্কতা

বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন

ঝড়ের সময় দুর্বল ঘরবাড়ি ও টিনের ছাউনি থেকে নিরাপদ দূরত্বে থাকুন
কৃষকদের জন্য ফসল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দেয়া হচ্ছে

শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার কারণে ফসলের ক্ষতি হতে পারে, আগাম প্রস্তুতি নিন

অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করুন

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

16th Great Victory Day 2024.

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

সিরাজগঞ্জে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ও শীত