সিরাজগঞ্জের আজকের আবহাওয়ার পূর্বাভাস

ছবিটি আজ থেকে ২ দিন আগেই তৈরি করা হয়েছে তাই ২৩ এপ্রিল২০২৬ লেখা আছে।


সাংবাদিক ও আবহাওয়া বিশ্লেষক
মোঃ শাকিল হোসেন, সিরাজগঞ্জ

আজ সিরাজগঞ্জ জেলায় সকাল থেকেই গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করবে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আজ বেলা ৯টা ৩০মিনিট পর থেকেই জেলায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। মুলত আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

চলমান তাপপ্রবাহ আজও থাকবে তবে বৃষ্টি হলো তাপপ্রবাহ কেটে যাবে ইনশাআল্লাহ। 

দিনের তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে অবস্থান করবে, যা গরম ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করবে। তবে বৃষ্টির কারণে দুপুরের পর তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে ও বৃষ্টি চলাকালীন সময়ে। এ সময় তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টিও হতে পারে 

অন্যদিকে, রাতের তাপমাত্রা নেমে আসবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে, ফলে রাতে আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকবে।

ঝড়বৃষ্টির সময় দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হলো।

বিঃদ্রঃ আবহাওয়ার পরিবর্তনশীল নতুন আপডেট আসার সাথে সাথেই জানিয়ে দেয় হবে ইনশাআল্লাহ। 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

16th Great Victory Day 2024.

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

সিরাজগঞ্জে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ও শীত