লেপ-কম্বল তৈরি রাখুন আগে থেকেই, রেকর্ড হারে নামবে পারদ, হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু হবে দেশ



|| সাংবাদিক ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক মোঃ শাকিল হোসেন||
২৯ আগস্ট ২০২৫ ১২ : ০৯

ঘনঘন নিম্নচাপ। একটানা তুমুল বৃষ্টি, ঝড়। টানা চার মাসে প্রবল বৃষ্টিতে নাজেহাল দেশ। চলতি বছরে বর্ষায় চরম ভোগান্তির শিকার হয়েছেন দেশবাসী। আগস্টের শেষেও  চালাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোথাও হড়পা বান, কোথাও বা ধস, কোথাও আবার বন্যা। হাজারের বেশি মানুষ প্রাকৃতিক বিপর্যয়েই শিকার হয়েছে । এদিকে ভারতের আবহাওয়া অফিসের আশঙ্কা, বর্ষার মতোই এবার শীতেও চরম আবহাওয়া থাকবে। বর্ষায় যেমন বৃষ্টির তাণ্ডব চলেছে, শীতেও তাপমাত্রার পারদ রেকর্ড হারে নিম্নমুখী থাকতে পারে বাংলাদেশ ও ভারতে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এনওএএ সংস্থা জানিয়েছে, এখন লা নিনা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই ভারত বাংলাদেশে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হতে পারে চলতি বছরে। রেকর্ড হারে নামতে পারে তাপমাত্রার পারদ। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ৫৩ শতাংশ সক্রিয় হতে পারে লা নিনা। ২০২৫ সালের শেষভাগে তা বেড়ে ৫৮ শতাংশ হতে পারে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের শুরু পর্যন্ত, অর্থাৎ শীতকাল জুড়েই সক্রিয় থাকতে পারে লা নিনা। ফলে ভারত বাংলাদেশ  ২০২৫ সালে বর্ষার মতোই শীতেও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, লা নিনা-এর সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বায়ুর চারিত্রিক পরিবর্তন ঘটে। তখন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে। লা নিনা চলাকালীন সমুদ্রের গভীর থেকে উঠে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায়। যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তখন স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব আফ্রিকা, ভারত,বাংলাদেশ,  ইন্দোনেশিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণের পূর্বাভাস থাকে।

যদিও আবহাওয়াবিদদের অনুমান, আগামী দিনে লা নিনা তুলনামূলক দুর্বল থাকতেও পারে। অর্থাৎ এর প্রভাব সব জায়গায় সমানভাবে দেখা যাবে না। লা নিনার প্রভাবে বর্ষায় একটানা ভারী বৃষ্টির সাক্ষী থাকল দেশ। অন্যদিকে এর প্রভাবেই আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় এবার বৃষ্টির দেখা মেলেনি। পাশাপাশি লা নিনার প্রভাবে শীতেও চরম আবহাওয়ার সম্ভাবনা থাকে। ভারত বাংলাদেশ  তাপমাত্রার পারদ নামবে হু হু করে। অন্যদিকে এল নিনো সক্রিয় থাকলে তাপপ্রবাহের আশঙ্কা বাড়ে। কিন্তু সেপ্টেম্বর থেকে লা নিনা সক্রিয় থাকার সম্ভাবনা বেশি। যার প্রভাব এশিয়ার বহু দেশ ও ভারত বাংলাদেশ  হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে।

অতীতে একটানা তিনবছর লা নিনা সক্রিয় ছিল। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। যা ট্রিপল ডিপ লা নিনা বলে পরিচিত। এরপর ২০২৩ সালে আবারও এল নিনো সক্রিয় হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের কারণেই লা নিনা ও এল নিনোর প্রভাব আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, চলতি বছর অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে এবার ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ফলে আগেভাগেই শীতের আমেজ অনুভূত হতে পারে।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

সিরাজগঞ্জে বজ্রবৃষ্টি নিয়ে সতর্কতা, 'মহা তীব্র বজ্রপাত' নামে হরতাল-অবরোধ ঘোষণা

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জে শুরু হতে পারে টানা বৃষ্টি, কমবে তাপমাত্রাও

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

16th Great Victory Day 2024.

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়