আসছে লা নিনা অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি কাঁপাবে, তারপরই চরম ভয়ঙ্কর শীত




সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,শাকিল হোসেন বাপ্পীঃ

প্রকাশ-১০ সেপ্টেম্বর২০২৪-রাত ১১ টা,


সিরাজগঞ্জ জেলার একজন দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও দৈনিক এই আমার দেশের সিরাজগঞ্জ  সদর উপজেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থা সদস্য সাংবাদিক এবং ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক হিসেবে শাকিল হোসেন বাপ্পী একজন মোবাইলের মাধ্যমে নিয়মিত আবহাওয়া নিয়ে কাজ করে থাকেন সেই ধারাবাহিকতায় আগামী ২ মাসের আবহাওয়ার আপডেট দেয়া হলো। বিঃদ্রঃ আমার এই আবহাওয়ার তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিংবা ভারতের আবহাওয়া ভবনের সাথে কোন মিল নেই- কোন কপি করা হয় নি নিজের আবহাওয়া পর্যবেক্ষন করে সবার মাঝে দিই। 


তবে সহসাই রেহাই মিলছে না গরম থেকে - আগামী মাসের ১৫ তারিখের আগে পর্যন্ত

আগামী দু'মাসের মধ্যেই আবহাওয়ার বিরাট হুঁশিয়ারি! World Meteorological Organization সতর্কতা যানিয়েছে  আসছে লা নিনা...!  ভয়ঙ্কর প্রকৃতির খেলার সম্মুখীন হতে পারে গোটা বাংলাদেশ এবং ভারত সহ এশিয়া মহাদেশ। লা নিনা, যা সাধারণত বর্ষার শেষে প্রভাব বিস্তার করে, তার জেরেই এবার দ্রুত তাপমাত্রা পতনের আশঙ্কা। বাড়বে বৃষ্টিপাত, তারপরে আসবে হাড়কাঁপানো ঠান্ডা।

ধেয়ে আসছে লা নিনা। এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে আবহাওয়ার। এমনটাই জানিয়ে সতর্ক করল World Meteorological Organization। 

আগামী দু’মাসেই আবহাওয়ার চরম রদবদলের ইঙ্গিত। এই বছর কনকনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। লা নিনার প্রভাব শুরু হতে চলেছে সেপ্টেম্বরেই।

আবহাওয়ার কানাডা,ইউরোপীয় ইউনিয়ন,ইন্ডিয়া রাডার থেকে নেয়া  সতর্কবাণীতে জানাচ্ছে, ফের একবার ভয়ঙ্কর প্রকৃতির খেলার সম্মুখীন হতে পারে গোটা বাংলাদেশ ও ভারত সহ এশিয়া মহাদেশ। লা নিনা, যা সাধারণত বর্ষার শেষে প্রভাব বিস্তার করে, তার জেরেই এবার দ্রুত তাপমাত্রা পতনের আশঙ্কা। বাড়বে বৃষ্টিপাত, তারপরে আসবে হাড়কাঁপানো ঠান্ডা।

কানাডার আবহাওয়া রাডার বলছে সেপ্টেম্বরেই ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রিপোর্ট বলছে বাংলাদেশ ও  উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বছর লা নিনা বাংলাদেশ ও ভারতে ভয়ঙ্কর শীতের কারণ হতে পারে। যার জেরে তাপমাত্রা তীব্র হ্রাস পেতে চলেছে এবং একইসঙ্গে বাড়বে বৃষ্টিপাত। যা এই বর্ষার শেষে একটি বড়সড় জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বাংলাদেশ ও ভারতে বর্ষা সাধারণত ১৫ অক্টোবরের মধ্যে শেষ হয়, কিন্তু এবার লা নিনার কারণে প্রলম্বিত হতে পারে বর্ষা। শুধু তাই নয়, লা নিনা প্রভাবই অক্টোবরের শেষ দিকে দক্ষিণ ভারতে আসা উত্তর-পূর্ব বর্ষাকেও প্রভাবিত করতে পারে এর ফল বাংলাদেশের উপর পড়তে পারে।

যদিও বর্ষা সেপ্টেম্বরে পালা গোটাবে বলেই আশা করা হচ্ছে, তবে লা নিনার প্রভাবে বঙ্গোপসাগরে জোরালো ‘ঘূর্ণিঝড়ের কার্যকলাপ’ চলতে পারে এবং মাসের বেশিরভাগ সময়ই বৃষ্টিপাতের দুর্যোগেরও ইঙ্গিত।

সেপ্টেম্বরে মৌসুমী বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৯% বেশি হবে (১৬.৮ সেমি)। আন্তর্জাতিক আবহাওয়ার রাডারের পূর্বাভাস অনুযায়ী, গোটা বাংলাদেশ ও  রাজস্থান, উত্তরাখণ্ড এবং দিল্লির একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

লা নিনা, যার অর্থ স্প্যানিশ ভাষায় ‘মেয়ে’, এল নিনোর জলবায়ু প্রতিরূপ লা নিনা। এই দুটি প্রাকৃতিক সিস্টেম মূলত একে অপরের ঠিক বিপরীত আচরণ করে।

World Meteorological Organization রিপোর্ট অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া এল নিনো এবং লা নিনা (Li Nina) একে অপরের বিপরীত। তবে এল নিনো এবং লা নিনা এই দুয়ের প্রভাবেই সৃষ্টি হয় চরমভাবাপন্ন আবহাওয়ার।

এর জেরে কখনও আমরা সম্মুখীন হই খরার, কখনও অতিবৃষ্টির। আবার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ফলে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের মতো প্রলয়ের।

লা নিনা এবং এল নিনো উভয়ই উল্লেখযোগ্য মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় ঘটনা যা সাধারণত এপ্রিল এবং জুনের মধ্যে শুরু হয় এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে শক্তিশালী হয়ে ওঠে।

এই ঘটনাগুলি সাধারণত ৯ থেকে ১২ মাস স্থায়ী হয় তবে কখনও কখনও দু’ বছর পর্যন্ত চলতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বছর লা নিনা (La Nina) সক্রিয় হওয়ায় অনেকটাই বাড়তে পারে শীত।

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়