Posts

Showing posts from March, 2026

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

Image
আজ শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকেই সিরাজগঞ্জ জেলায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন শুরু হতে চলছে। আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাত গভীর হওয়ার সাথে সাথে জেলায় শক্তিশালী বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ২৮ মার্চ (শনিবার): রাত থেকে শুরু হওয়া ঝড়ো আবহাওয়া দিনের বিভিন্ন সময় বজায় থাকতে পারে। দুপুর ও বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বৃদ্ধি পেতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৯ মার্চ (রবিবার): এই দিনে আবহাওয়া আরও অস্থিতিশীল থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও, সকাল, বিকেল ও সন্ধ্যার দিকে আবারও বজ্রপাতসহ ঝড় বৃষ্টি আঘাত হানতে পারে। ৩০ মার্চ (সোমবার): বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৩১ মার্চ (মঙ্গলবার): আবহাওয়ার অস্থিরতা অব্যাহত থাকবে। সকাল বা দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতের প্রবণতা বেশি থাকতে পারে। কৃষকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ১ এপ্রিল (বুধবার): এই দিনে ঝড়-বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে...