Skip to main content

শনিবারের (এপ্রিল ২৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

 
18 Min Read

শনিবারের (এপ্রিল ২৭, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস 

 

দেশব্যাপী চলমান প্রাণঘাতী তাপ-প্রবাহ আপডেট

আজ শনিবার সকাল ৮ টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে কয়েকটি বিভাগের উপরে হালকা মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এই মেঘ সৃষ্টি হয়েছে রাতে সিলেট বিভাগে হওয়ার বৃষ্টির প্রভাবে (এই মেঘকে আউটফ্লো বাউন্ডারি বলে)। এই মেঘ থেকে বৃষ্টির কোন সম্ভাবনা নাই। সকাল ১০ টার মধ্যে এই মেঘ বাষ্পীভূত হয়ে পুরো দেশের আকাশ মেঘ মুক্ত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। অর্থাৎ, আজ শনিবারও দেশের ৮ টি বিভাগের উপরেই তাপ-প্রবাহ বিরাজ করার আশংকা করা যাচ্ছে। চলমান এই তাপ-প্রবাহ মে মাসের ২ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।  


আজ শনিবার, ২৭ ই এপ্রিল, ২০২৪ তারিখে দেশের বিভিন্ন জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নিম্নরূপ উঠার প্রবল আশংকা করা যাচ্ছে:

১) অতি তীব্র তাপপ্রবাহ: ৪২ থেকে ৪৩ ডিগ্রী সেলসিয়াস: যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, চাপাইনবাবগন্জ জেলা। 
২) তীব্র তাপপ্রবাহ: ৪০ থেকে ৪১ ডিগ্রী সেলসিয়াস: ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সকল জেলা ও খুলনা বিভাগের অবশিষ্ট জেলাগুলো।
৩) মধ্যম তাপপ্রবাহ: ৩৮ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াস: রাজশাহী বিভাগের অন্যান্য সকল জেলা।
৪) মৃদু তাপপ্রবাহ: ৩৬ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলা। 


ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।

রাজশাহী বিভাগ: আজ শনিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বরিশাল বিভাগ: আজ শনিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

রংপুর বিভাগ: আজ শনিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের উল্লেখযোগ্য কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন মানচিত্র ও আবহাওয়া মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষণ করে আজ আজ শনিবার সকাল ৮ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের দুই একটি জেলা ছাড়া বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র বান্কুরা, পুরুলিয়া, মেদনিপুর জেলার উপরে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।

ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

আজ আজ শনিবার বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলার উপরে বজ্রপাত সহ খুবই হালকা পরিমাণে বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা রয়েছে।

সিলেটের হাওর এলাকায় পাহাড়ি ঢলের আশংকা

—-> মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত দেশ-ব্যাপী ব্যাপক কলবৈশাখি ঝড়ের আশংকা করা যাচ্ছে।

—–> মে মাসের ৩ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত সিলেট ও মেঘালয় রাজ্যের বিভিন্ন স্থানে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

—–> পাহাড়ি ঢলে সিলেট ও কিশোরগঞ্জের সকল হাওর এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (মে মাসের ৬ তারিখ পর্যন্ত)

 

তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা দরকার? 

 

বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত বৃষ্টিপাত পূর্বাভাস সম্ভাবনা মাত্র। কোন স্থানে বৃষ্টিপাত আবহাওয়া সম্পর্কিত একাধিক শর্ত পূরণের উপর নির্ভর করে। বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত শুরুর সম্ভব্য সময় থেকে প্রকৃত বৃষ্টিপাত শুরুর সময় এর পার্থক্য ২ থেকে ৪ ঘন্টা পূর্বে বা পরে হতে পারে। 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী

 ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া.কম  ওয়েবসাইটের নাম কিংবা কিংবা এস এম শাকিল  (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক ) এর নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক।

২) এই ওয়েবসাইটে প্রচারিত সকল আবহাওয়া পূর্বাভাস বেসরকারি তথ্য হিসাবে গ্রহণ করতে হবে। এই ওয়েবসাইটে প্রচারিত আবহাওয়া পূর্বাভাসের তথ্য ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নীতি নির্ধারণই সিদ্ধান্ত গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে ওয়বেসাইটের সাথে জড়িত কোন ব্যক্তি দায়ী থাকিবে না। 



Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

16th Great Victory Day 2024.

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

সিরাজগঞ্জে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ও শীত