সিরাজগঞ্জ সহ দেশ ব্যাপী রেকর্ড ব্রেকিং বৃষ্টিপাতের আশংকা ২০ ও ২১ শে ডিসেম্বর

আবহাওয়া

 সিরাজগঞ্জ জেলা থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার সদ্স্য ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষ সাংবাদিক শাকিল হোসেন বাপ্পীর আবহাওয়ার গবেষণায়


আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

 ২০২২ সালের ৪ ৫ ই ফেব্রুয়ারি যেই রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল এই রকম পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামী ১৮ ও ১৯ শে ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবাল আশংকা করা যাচ্ছে।

 দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালি পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে। স্থলভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আগামী ২০ ও ২১ শে ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। 

সম্ভব্য এই ভারি বৃষ্টি সম্বন্ধে আমি শতকরা ৯০% এর বেশি নিশ্চিত।

 সবচেয়ে বেশি বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। 

দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। 

অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। 


খুলনা, বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলু-চাষিদের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করা যাচ্ছে ভারি বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ার কারণে। 

এই সকল বিভাগের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজ থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য। একই সাথেকে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য।

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়