তাপমাত্রাকে মুড়িয়ে দিয়ে দেশের দিকে কালবৈশাখী




দেশে চলমান তাপ প্রবাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে কালবৈশাখীর প্রভাব বিস্তার! ফলে দেশের অধিকাংশ স্থানে আজকে তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে। তবে চলমান তাপপ্রবাহ আজও দেশের খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে মৃদু থেকে মাঝারে আকারে বহমান থাকতে পারে।

এদিকে গতকাল থেকে চলমান বজ্রবৃষ্টি আজও দেশে অব্যাহত রয়েছে। গতকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দফাই দফায় কালবৈশাখী হতে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় আজও দেশের মূলত ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্র বৃষ্টি হতে দেখা যায়। এবং তার সাথে নতুন করে ঢাকা বিভাগ যুক্ত হতে দেখা যায়।

বর্তমানে ঢাকা বিভাগের উত্তর পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টি হতে দেখা যাচ্ছে। তাছাড়া নরসিংদী বৃষ্টি হতে দেখা যায়। এই মেঘগুলো ক্রমশই দক্ষিণ পূর্বদিকে গড়ে অগ্রসর হচ্ছে। 

ফলে আগামীতে কুমিল্লার উত্তর অংশ, রাজধানীর ঢাকার উত্তর অংশ বিশেষ করে উত্তরা, টঙ্গী এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ির উত্তর অংশে প্রভাব বিস্তার করতে পারে। তার সাথে সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। 

এদিকে আগামীকাল দেশের আরো নতুন কিছু স্থানে বজ্রবৃষ্টি প্রভাব রাখতে পারে। আগামীকাল ঢাকা বিভাগের আরো কিছু স্থান, তাছাড়া চাঁদপুর, ফেনী, সিরাজগঞ্জ, বগুড়া সহ আশেপাশের আরো কিছু স্থানে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে।

আবার আগামী পরশুদিন (১৪ তারিখ) দেশের আরও নতুন কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। মূলত ঢাকা বিভাগের পশ্চিমাংশ, বরিশাল বিভাগের উত্তর ও পূর্বাংশ, রাজশাহী বিভাগের পূর্ব ও দক্ষিণ পূর্ব অংশে বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। এমন ধারা আগামী ২০ মে পর্যন্ত থাকবে। 

সংবাদ টি শেয়ার করুন 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

সিরাজগঞ্জে আজ কালবৈশাখীর আশঙ্কা

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বাড়ছে গরমের তীব্রতা

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

শ্রাবণ মাসে বৃষ্টি ও বন্যার শঙ্কা: প্রস্তুত থাকুন উত্তরাঞ্চল

আজকের আবহাওয়ার পূর্বাভাস: বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই

সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাসের শেষ দিকে বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা ও শৈত্য প্রবাহের পূর্বাভাস