সিরাজগঞ্জ সহ আজ শক্তিশালি কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা ৫ টি বিভাগের উপরে

🔴🚨🔴




প্রায় ৩ ঘন্টা ব্যাপী আবহাওয়ার বিভিন্ন রাডার বিশ্লেষণ করে পূর্বাভাস দিলাম৷ 

আজ রাত ২ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালি কালবৈশাখী ঝড়, তীব্র-বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।


আজ ভোরের দিকে ২০২৫ সালের কালবৈশাখী ঝড়ের মৌসুমের অন্যতম শক্তিশালি কালবৈশাখী ঝড় অতিক্রম করতে যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে।

 কালবৈশাখী ঝড় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশের আশংকা করা যাচ্ছে।

 কালবৈশাখী ঝড় রংপুর বিভাগ দিয়ে বাংলাদেশের প্রবেশ করলেও পরবর্তীতে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

  কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভব্য সময় নিম্নরূপ: 

রাত ১ টা থেকে ভোর ৪ টা: দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়

ভোর ৪ টা থেকে সকাল ৬ টা: রংপুর, নীলফামারী, লালমনিরহাট, জয়পুরহাট, রাজশাহী, চাপাইনবাবগন্জ, নওগা, 

সকাল ৬ টা থেকে সকাল ৯ টা: বগুড়া, সিরাজগন্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর 

সকাল ৮ টা থেকে সকাল ১০ টা: জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, গাজিপুর, কিশোরগন্জ, সুনামগন্জ, সিলেট, 

সকাল ১০ টা থেকে দুপুর ২ টা: হবিগন্জ, মৌলভীবাজার, ব্রাক্ষণবাড়িয়া, 

বিশেষ দ্রষ্টব্য:  উপরে উল্লেখিত সময় অপেক্ষা ১ থেকে ৩ ঘন্টা পূর্বে বা পরে কালবৈশাখি ঝড় অতিক্রম করতে পারে। ফলে সেই অনুযায়ি প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। 
এবং আবহাওয়া পরিবর্তন হতে পারে এটি মাত্র সম্ভাবনা মাত্র তবে প্রস্তুুতি নেয়ারই ভালো। 

সংবাদ টি শেয়ার করুন 

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা এস এম শাকিল (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার ও ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়