বিশেষ আবহাওয়ার বার্তা সিরাজগঞ্জ জেলার জন্য


আপনাদের সহযোগী আবহাওয়া বিশ্লেষক মোঃশাকিল হোসেন 

আজ থেকে দিনের তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস তবে তাপমাত্রা বেশী থাকলেও কখনো ঠান্ডা আবার কখনো গরম অনুভূতি হবে এমন পরিস্থিতি চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত। 

এর মধ্যে আগামীকাল থেকে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। 

আদ্রতা 

বর্তমানে আদ্রতা থাকবে গড়ে ৭০%–৮৫% এর মধ্যে।
মেঘলা ও বৃষ্টির দিনে এটি ৯০% পর্যন্ত বেড়ে যেতে পারে,
যার ফলে গরমের সঙ্গে ঘামাভাব ও আর্দ্রতা বেশি অনুভূত হবে।

২৫ অক্টোবর থেকে শুরু হওয়া বৃষ্টির পর আদ্রতা ধীরে ধীরে কমে ৬০%–৭০% এ নামবে,
এতে বাতাস ঠান্ডা ও আরামদায়ক লাগবে ইনশাআল্লাহ।

২৫ তারিখ থেকে স্বাভাবিক হয়ে আসবে ইনশাআল্লাহ এবং ঠান্ডা অনুভূতি হবে দিন রাতে। 


আগামী ২৫ তারিখ থেকে অতি ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল ১০০% চলতে পারে ২ তারিখ পর্যন্ত। 

হুশিয়ার সাবধান 

২৭-২৮-২৯-- এই কয়েক দিনে তীব্র বজ্রপাত সহ ভারী মানের বৃষ্টি হবে এতে মৃত্যুর ঝুঁকি রয়েছে বজ্রপাতের জন্য । 
মেঘের অবস্থা

আজ থেকে আংশিক থেকে ঘন মেঘলা আকাশ থাকবে পুরো সিরাজগঞ্জ জুড়ে।
২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আকাশে হালকা রোদ–মেঘের লুকোচুরি চলবে।
২৫ অক্টোবর থেকে লঘুচাপের প্রভাবে ঘন মেঘে আকাশ ঢাকা পড়বে,
এবং বৃষ্টি ও বজ্রপাতের সময় অন্ধকারাচ্ছন্ন মেঘলা আবহাওয়া বিরাজ করবে।

সাগরে লঘুচাপ ২৩ তারিখে তৈরি হবে এর আঘাত হানতে পারে  ভারতের উরিস্যায় সেখান দিয়ে প্রবেশ করে বাড়া সাদ শান্তিনিকেতন এর আগে কোলকাতা হয়ে রাজশাহী বিভাগ দিয়ে নাটোরে পাবনা সিরাজগঞ্জ দিয়ে চলে যাবে সিলেটে সেখান দিয়েই ত্যাগ করে ভারতের ডাউকি মেঘালয়য়ে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। 

এই বজ্রপাত সহ বৃষ্টি সিরাজগঞ্জে বেশিই হবে ইনশাআল্লাহ। 

বাতাসের দিক ও গতি

বর্তমানে সিরাজগঞ্জে বাতাস বইছে মূলত উত্তর-পূর্ব (NE) ও পূর্ব (E) দিক থেকে।
দিনের বেলায় গতি থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৪ কিলোমিটার,
আর বৃষ্টির সময় বা বজ্রপাতের সময় এই গতি বেড়ে ২৫–৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।

২৫ থেকে ৩০ অক্টোবর সময়কালে লঘুচাপের প্রভাবে
বাতাসের দিক বদলে দক্ষিণ-পূর্ব (SE) হয়ে যেতে পারে, তখন গতি কিছুটা বৃদ্ধি পাবে।


২৫ তারিখ থেকে শীত আসছে ইনশাআল্লাহ এই বৃষ্টির কারণে। 

সতর্কবার্তা

⚡ বজ্রপাতের সময় খোলা মাঠ, ছাদ, নদী বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকুন।

⛺ ঘরের ভেতরে আশ্রয় নিন এবং মোবাইল বা ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলুন।

🚜 কৃষক ও শ্রমিক ভাইদের মাঠে কাজের সময় আকাশে বিদ্যুতের ঝলক দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে যান।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়