আগামী ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

 


 আবহাওয়া নিউজ২৪ ডেস্ক
 ২৭ জুন ২০২৪, ২০:০৫৯ পিএম |  অনলাইন সংস্করণ
আগামী ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

আষাঢ়ের প্রথম থেকে দেখা নেই বৃষ্টির। কিছু এলাকাই বৃষ্টি হলেও মাঝামাঝিতে এসে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। ঢাকাসহ দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।


বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে।

২৮ জুন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে।

এছাড়া পরবর্তী ৫ দিন সারা দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

Comments

Popular posts from this blog

সিরাজগঞ্জে আজ কালবৈশাখীর আশঙ্কা

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহ অব্যাহত, বাড়ছে গরমের তীব্রতা

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

শ্রাবণ মাসে বৃষ্টি ও বন্যার শঙ্কা: প্রস্তুত থাকুন উত্তরাঞ্চল

আজকের আবহাওয়ার পূর্বাভাস: বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই

সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাসের শেষ দিকে বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা ও শৈত্য প্রবাহের পূর্বাভাস