রবিবার, ২৪নভেম্বর, ২০২৪, ১১:৫২:০০

সূর্যের দেখা মিলবে না আগামী দুই মাস!

সূর্যের দেখা মিলবে না আগামী দুই মাস!

আন্তর্জাতিক ডেস্ক : রাত শেষে দিনের সূর্য ওঠার মাধ্যমে শুরু হয় দিন। সূর্যের আলোতে ঝলমলে হয়ে যায় সবকিছু। তবে যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহরের বাসিন্দারা আগামী দুই মাস সূর্য দেখবেন না। অর্থাৎ দিনের মুখ দেখবেন না তারা।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, গত সোমবার (১৮ জুলাই) শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানে ‘পোলার নাইট’ শুরু হয়েছে। সেখানে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না।

তবে সূর্য দেখা যায় না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকে না। এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময়ও বাড়বে।

আলাস্কার উটকিয়াগভিতে আগামী ২২ জুন স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে আবারও সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার।

এদিকে ২০২০ সালের শুমারি অনুযায়ী প্রথম শ্রেণির এই শহরটিতে ৫ হাজার মানুষ বাস করেন। সূত্র: ইউএসএ টুডে

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়