সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাস ও বন্যা পরিস্থিতি 🌧️

এই এনিমেশন সংগ্রহ করা হয়েছে বিশ্ব আবহাওয়ার রাডার থেকে 

প্রতিবেদক: সাংবাদিক  আবহাওয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক
মোঃ শাকিল হোসেন

সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাস জুড়েই আকাশ থাকবে মেঘলা ও বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। মাসের শুরু থেকেই হালকা বৃষ্টি শুরু হলেও, বিশেষ করে মাঝামাঝি সময়ে টানা বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।

🔹 আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এর আবহাওয়ার পূর্বাভাস সিরাজগঞ্জ জেলার জন্য 

আজ রাত ১ টার পর থেকে রাত ৪ টার মধ্যে  বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং  সকাল ১০ টায় বৃষ্টি হতে পারে আবারো বেলা ১২ টা থেকে  বিকাল ৪ টার মধ্যে বজ্রপাত সহ মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আজকের তাপমাত্রা দিনের ৩৩ ও রাতে  ২৬ ডিগ্রি সেলসিয়াস। 


🔹 ৫–১২ সেপ্টেম্বর: প্রতিদিনই দিনের কোনো না কোনো সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা বাড়তে পারে।
🔹 ১৩–১৫ সেপ্টেম্বর: ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা প্রবল। এ সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে।
🔹 ১৬–১৭ সেপ্টেম্বর: বজ্রসহ বৃষ্টি ও হঠাৎ ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

🌡️ তাপমাত্রা:

দিনের বেলায় গড় তাপমাত্রা থাকবে ৩২–৩৪° সেলসিয়াস।

রাতে ২৫–২৭° সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।


🌊 বন্যা পরিস্থিতি:

চলতি সেপ্টেম্বর মাসে টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।

বিশেষ করে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

মাঝামাঝি সেপ্টেম্বরের (১৩–১৭ তারিখে) দিকে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।


 সার্বিকভাবে বলা যায়, সেপ্টেম্বর মাসে সিরাজগঞ্জে বৃষ্টি-ভেজা দিনগুলোর পাশাপাশি মাঝামাঝি সময়ে বন্যার প্রভাবও পড়তে পারে।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন  (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়