তাপমাত্রা ও শীতের আগমনী বার্তা



প্রতিবেদক: সাংবাদিক ও আবহাওয়া পর্যবেক্ষক ও বিশ্লেষক মোঃ শাকিল হোসেন

আজ ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর রাত ৩ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মাঝারি থেকে ঘনো কুয়াশা দেখা যাবে ১০০% 

আজ রাত ৩ টা থেকে সকাল ৮ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল, তবে এই বৃষ্টি আজ দুপুর ১ টা থেকে ৭ টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
সেই সাথে আজ থেকে ধিরে ধিরে বৃষ্টিপাত কমতে শুরু করবে ইনশাআল্লাহ। আর আগামী ৮ তারিখ থেকে আরো কমতে শুরু করবে তবে এই দিন বৃষ্টি হতে পারে। 

বাংলাদেশে অক্টোবর মাস সাধারণত মৌসুমি বায়ুর বিদায়ী মাস। এ সময়ে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তিত হয়ে শীতের আগমনী বার্তা দিতে শুরু করে। চলুন জেনে নেওয়া যাক অক্টোবর 

২০২৫ মাসে আবহাওয়ার পূর্ণাঙ্গ চিত্র—

প্রথম ভাগ (১–১০ অক্টোবর)

অক্টোবরের শুরুতে দিনগুলোতে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩১–৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা থাকবে প্রায় ২৬–২৭ ডিগ্রি সেলসিয়াস। গরম ও আর্দ্রতা মিলিয়ে দুপুরে শরীরে অনুভূত হবে প্রায় ৩৫ ডিগ্রি পর্যন্ত। এ সময়ে দুপুর থেকে বিকেল পর্যন্ত হঠাৎ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরম কিছুটা অস্বস্তিকর মনে হবে।

🔹 দ্বিতীয় ভাগ (১১–২০ অক্টোবর)

মাসের মধ্যভাগে তাপমাত্রা নামতে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩০–৩২ ডিগ্রি সেলসিয়াস, আর রাতে নামবে ২৫–২৬ ডিগ্রি সেলসিয়াসে। দুপুরে গরম মাঝারি থাকবে, তবে বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এতে গরম কিছুটা কমে গিয়ে স্বস্তি মিলবে।

🔹 তৃতীয় ভাগ (২১–৩১ অক্টোবর)

অক্টোবরের শেষভাগে আবহাওয়া আরও পরিবর্তিত হবে। দিনের তাপমাত্রা নেমে আসবে প্রায় ২৮–৩০ ডিগ্রি সেলসিয়াসে, আর রাতের তাপমাত্রা কমে যাবে ২৩–২৫ ডিগ্রি সেলসিয়াসে। এ সময় থেকে শীতের হাওয়া টের পাওয়া যাবে, বিশেষ করে ভোর ও রাতে। বৃষ্টির সম্ভাবনা কমে আসবে, আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে পরিষ্কার।

অক্টোবরের শুরুতে গরম ও আর্দ্রতা বেশি ছিলো মাসের শেষে ধীরে ধীরে গরম কমে গিয়ে শীতের আগমনী বার্তা পাওয়া যাবে।

ওয়েবসাইটের তথ্য ব্যবহারের শর্তাবলী ১) এই ওয়েবসাইট থেকে সংগৃহীত কোন তথ্য কোন প্রকাশনায় (যেমন, সংবাদ পত্র, টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ব্লগ) ব্যবহার করলে আবহাওয়া নিউজ ওয়েবসাইটের নাম কিংবা মো শাকিল হোসেন (দৈনিক সিরাজগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার I1tv news সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও আবহাওয়া পর্যবেক্ষক নাম তথ্য সূত্র হিসাবে উল্লেখ করা আবশ্যক। সুত্র http://abohawanews.blogspot.com/

Comments

Popular posts from this blog

রাত্রীকালীন শীতের সতর্কতা সিরাজগঞ্জ জেলার জন্য

আজ রাতে খবর আছে কিন্তু সিরাজগঞ্জ জেলা জুড়ে শক্তিশালী বজ্রপাত সহ বৃষ্টি আসছে

সিরাজগঞ্জে শীতের আগমন কবে থেকে দেখুন

সিরাজগঞ্জ জেলার জন্য তাপপ্রবাহ ও বৃষ্টি আপডেট

16th Great Victory Day 2024.

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টির আশংকা (আপডেট ১): বাংলাদেশের উপকুলে আঘাতের আশংকা

সিরাজগঞ্জে শুরু হচ্ছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, থাকতে পারে শিলাবৃষ্টি — ১ এপ্রিল পর্যন্ত সতর্কতা

প্রিয় সিরাজগঞ্জবাসী ও এই গ্রুপের সদস্যবৃন্দ লেপ কম্বল রেডি রাখুন

সিরাজগঞ্জ সহ দেশব্যাপী আজ থেকেই তাপমাত্রা কমে আসবে আগামীকাল ভারি বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে যাচ্ছে

সিরাজগঞ্জ জেলা জুড়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়